আজ ৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় ২২ কোর্ট হাউজ স্ট্রিট ২য় তলায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাহিদা আক্তার সিদ্দিক । সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: ইদ্রিস আলী সিকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ খায়রুল আহসান (মিন্টু), সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এম এ বি এম খায়রুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো: তোফাজ্জল হোসেন জাফর, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রাশেদ উদ্দিন, অ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন খান, এডভোকেট মোঃ সানজিতা রানী , অ্যাডভোকেট মোঃ ইমাম হোসেন গাজী, আফরোজা জাহান, নাজমা আক্তার নিপা সহ অন্যান্য নেতৃবৃন্দ । সবশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।