নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সজল সরকার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল।র্যাব সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুর থানার খুবজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালাকান্দর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সজল সরকারকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেপ্তার সজল সরকার গুরুদাসপুর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের চাঁচকৈড় বাজারপাড়ার বাসিন্দা। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো ইয়াবার বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তার হেফাজত থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার সজল সরকার দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তার সজল সরকার গুরুদাসপুর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের চাঁচকৈড় বাজারপাড়ার বাসিন্দা। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো ইয়াবার বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধিমোতাবেক তার হেফাজত থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার সজল সরকার দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।