ধামরাই মডেল প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান জাহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বাবু শেখ, দপ্তর সম্পাদক মোঃ সোলাইমান হোসাইন এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ ইতি আক্তার রুপা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ধামরাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নির্মূল, জনসচেতনতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ধামরাইয়ের সাধারণ মানুষের স্বার্থে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ওসি মোঃ নাজমুল হুদা খানও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং ধামরাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ধামরাই মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যের সফলতা কামনা করা হয়।