ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই।স্থানীয় সময় রবিবার বিদেশি রাষ্ট্রদূতদের এক সমাবেশে এ কথা বলেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘সামরিক কোনো সমাধান নেই, নতুন নিষেধাজ্ঞাভিত্তিক কোনো সমাধানও নেই।’ তার ভাষায়, ‘ন্যায়বিচার ও ন্যায্যতার ভিত্তিতে আলোচনা’ই কেবল এই সংঘাতের অবসান ঘটাতে পারে।তিনি আরও বলেন, ‘আমাদের শত্রুরা যদি আবার সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তাহলে আমাদের জবাব আগের চেয়ে আরও শক্তিশালী হবে এবং আমরা আরও বেশি শক্তি দিয়ে নিজেদের রক্ষা করব।’