ঢাকা কেরানীগঞ্জের চর সোনাকান্দা প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৪ ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আজ, পদ্মা এক্সপ্রেস বনাম ধলেশ্বরী সুপার কিংস । বহুল প্রতীক্ষিত ফুটবল ফাইনাল ম্যাচ কে ঘিরে সকল খেলাপ্রেমী ও এলাকাবাসীর মাঝে উৎসবের অনেক বিরাজ করছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-জনাব আমান উল্লাহ আমান মাননীয় সংসদ সদস্য, ঢাকা -২, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি, এমপি, ঢাকা- ২, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জনাব নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ০৯ নং ওয়ার্ড রুহিতপুর ইউনিয়ন বিএনপি। উক্ত খেলা উপভোগ করার জন্য সবার প্রতি আমন্ত্রণ রইল।