সমাজসেবা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত হাজী ছাইদুজ্জামান নাছিম

মাদারীপুরের শিবচরে ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বে যুক্ত রয়েছেন হাজী ছাইদুজ্জামান নাছিম। তিনি একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিবচর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় রয়েছেন।প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—আল হেরা হাজীবাড়ী জামে মসজিদের সভাপতি, আল আকসা নদীর পাড় বাজার মসজিদের, সভাপতি, হিলফুল ফুজুল ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং হিলফুল ফুজুল আইডিয়াল শিশু একাডেমি অ্যান্ড ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি।এ ছাড়া তিনি ৫৭ নম্বর চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি সহ-সভাপতিসহ অন্যান্য পদেও যুক্ত রয়েছেন।রাজনৈতিক জীবনে হাজী ছাইদুজ্জামান নাছিম বিএনপির সাবেক শিবচর ইউনিয়ন সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।









