ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর হামলার দাবি হুতির

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের সামরিক অবস্থান ও লক্ষ্যবস্তুতে একের পর এক তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে চলা এসব সামরিক অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।ইয়েমেনি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী লাহিঞ্জ প্রদেশের খারিজ এবং খাওর উমাইরা এলাকায় সৌদি বাহিনীর সামরিক জমায়েত লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি অফিসার বদর আল-হারবির অধীনে থাকা এসব সৈন্যের ওপর চালানো হামলায় সরাসরি লক্ষ্যভেদ করা হয়েছে এবং এতে বহু সেনাসদস্য নিহত ও আহত হয়েছেন। একই সঙ্গে প্রচুর পরিমাণে সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।এর আগে ইয়েমেনি বিদ্রোহীরা অ্যাডেন, লাহিঞ্জ, আল-জাওফ এবং জিজানসহ বিভিন্ন অঞ্চলে সৌদি সামরিক অবস্থান ও সৈন্যঘাঁটিতে আকস্মিক হামলা চালায়। বিশেষ করে অ্যাডেন প্রদেশের রাস আব্বাস ক্যাম্পে অবস্থিত অস্ত্রাগারগুলোতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানা হয়, যার ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি আল-জাওফ প্রদেশের পূর্বে সৌদি অফিসার ফারস আল-সামারির নেতৃত্বাধীন বাহিনীর ওপর এবং জিজানের আল-তুওয়াল এলাকায় সৌদি সৈন্যের জমায়েত লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব অভিযানেও শত্রুপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইয়েমেনি সামরিক সূত্র জানিয়েছে।

সূত্র: আল মায়াদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর হামলার দাবি হুতির

আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬