ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অল্প বয়সেও হতে পারে স্ট্রোক, যেসব লক্ষণ অবহেলা করবেন না

প্রতিনিধির নাম

প্রতীকী ছবি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ট্রোক মানেই বয়স্কদের রোগ- এমন ধারণা ভুল। অল্প বয়সীদেরও স্ট্রোক হতে পারে। হঠাৎ মাথা ঘোরা, শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া কিংবা চোখে ঝাপসা দেখার মতো লক্ষণ দেখা দিলে তা অবহেলা করা ঠিক নয়। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, ধূমপান, অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের অভাব ও শারীরিক পরিশ্রম না করা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে নতুন করে স্ট্রোকে আক্রান্তদের প্রায় ১৫ শতাংশের বয়স ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে।

স্ট্রোক কেন হয়?

মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে বা রক্তনালি ফেটে রক্তক্ষরণ হলে স্ট্রোক হয়। এতে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।

স্ট্রোক মূলত দুই ধরনের। রক্ত জমাট বেঁধে মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হলে তাকে ইস্কেমিক স্ট্রোক এবং রক্তনালি ফেটে রক্তক্ষরণ হলে তাকে হেমোরেজিক স্ট্রোক বলা হয়।

স্ট্রোকের লক্ষণ কী?

স্ট্রোকের সাধারণ লক্ষণগুলো হলো—

  • শরীরের একপাশ হঠাৎ দুর্বল বা অবশ হয়ে যাওয়া।
  • মুখ একদিকে বেঁকে যাওয়া।
  • কথা জড়িয়ে যাওয়া বা কথা বুঝতে সমস্যা হওয়া।
  • হঠাৎ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি কমে যাওয়া।
  • হাঁটতে অসুবিধা ও শরীরের ভারসাম্য হারানো।
  • হঠাৎ মাথা ঘোরা বা তীব্র মাথাব্যথা।

এসব লক্ষণ কয়েক মিনিট পর সেরে গেলেও অবহেলা করা যাবে না। দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে।

স্ট্রোক চেনার সহজ উপায় ‘বি-ফাস্ট’

স্ট্রোকের লক্ষণ বুঝতে চিকিৎসকেরা ‘বি-ফাস্ট’ পদ্ধতির কথা বলেন।

  • বি (ব্যালেন্স): হঠাৎ শরীরের ভারসাম্য হারানো।
  • ই (আই): এক বা দুই চোখে হঠাৎ দেখতে সমস্যা হওয়া।
  • এফ (ফেস): মুখ একদিকে বেঁকে যাওয়া।
  • এ (আর্ম): হাত বা শরীরের একপাশ দুর্বল হয়ে যাওয়া।
  • এস (স্পিচ): কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে সমস্যা হওয়া।
  • টি (টাইম): এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়া।

কেন বাড়ছে অল্প বয়সীদের ঝুঁকি?

বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল ও হৃদরোগ অল্প বয়সীদের স্ট্রোকের অন্যতম কারণ। এ ছাড়া কিছু জিনগত সমস্যা, রক্ত জমাট বাঁধার জটিলতা এবং নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থা ও সন্তান জন্মের পরও ঝুঁকি বাড়তে পারে।

গবেষণা অনুযায়ী, ১৯৯০ থেকে ২০২১ সালের মধ্যে ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে নতুন করে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা বিশ্বব্যাপী প্রায় ৩৬ শতাংশ বেড়েছে।

স্ট্রোকের ঝুঁকি কমাতে করণীয়

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, নিয়মিত রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল পরীক্ষা করা উচিত। পাশাপাশি ধূমপান এড়িয়ে চলা, নিয়মিত ব্যায়াম, সুষম খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।

স্ট্রোকের লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। লক্ষণ শুরুর পর প্রথম সাড়ে চার ঘণ্টা চিকিৎসার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এই সময় পার হলেও চিকিৎসা নিতে দেরি করা উচিত নয়। তথ্যসূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

অল্প বয়সেও হতে পারে স্ট্রোক, যেসব লক্ষণ অবহেলা করবেন না

আপডেট সময় : ০৭:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬