ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহু আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন- আইজেনকোট দুই মার্কিন বাহিনীর ছবি প্রকাশ করে ইরানের হুঁশিয়ারি, ‘তোমাদের খুঁজে বের করব’ যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ নারী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ শি, ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের দিকে নজর জাতিসংঘের। নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন; ১০ ডিসেম্বরের মধ্যে শেষ হবে সংলাপ। দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন রোহিঙ্গারা আইসিজেতে রায়ের অপেক্ষায়

দুই মার্কিন বাহিনীর ছবি প্রকাশ করে ইরানের হুঁশিয়ারি, ‘তোমাদের খুঁজে বের করব’

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে ইরান। ‘আমরা তোমাদের খুঁজে বের করব’ এমন হুঁশিয়ারি দিয়ে অভিযুক্ত দুই কর্মকর্তার নাম ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস।ফক্স নিউজের বরাত দিয়ে দ্য ট্রিবিউন সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের ওই বিদ্যালয়ে মার্কিন বাহিনীর টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হয় বলে জানিয়েছে ইরান।ইরানি দূতাবাস যাঁদের চিহ্নিত করেছে, তাঁরা হলেন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লি আর. টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই. ইয়র্ক।গত শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে দূতাবাস। সেখানে লেখা হয়, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’এর আগেও গত ২৮ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই দুই কর্মকর্তাকে মিনাবের বিদ্যালয়ে হামলার জন্য দায়ী করেছিল ইরান। দেশটির দাবি, তাঁরাই ওই বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন। ওই হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছিল বলে দাবি তেহরানের।আগের বিবৃতিতে দূতাবাস লিখেছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন।’ পাশাপাশি প্রশ্ন তুলেছিল, ‘তাদের নিজেদের কি কোনো সন্তান নেই?’ইউএসএস স্প্রুয়েন্স ৩৫৭ দিনের দীর্ঘ মোতায়েন শেষে শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ফিরে আসে। এই সময়ে যুদ্ধজাহাজটি ইরানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।মার্কিন নৌবাহিনীর দুই কর্মকর্তাকে এভাবে প্রকাশ্যে চিহ্নিত করে হুমকি দেওয়ার ঘটনায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।ইরানি দূতাবাসের এই হুমকি এমন এক সময়ে এল, যখন এর আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করেছিলেন। কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যার চেষ্টা করা হলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।গত ১২ নভেম্বর রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরান যদি কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যায় সফল হয়, তাহলে যুক্তরাষ্ট্র কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে।জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে তাদের অস্তিত্ব আর বেশিদিন থাকবে না।’এদিকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা প্রাণনাশের হুমকির মুখে ওয়াশিংটন এলাকার নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।শুক্রবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরামর্শেই তিনি বাসস্থান পরিবর্তন করেছেন।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে মোতায়েন সাহসী সামরিক সদস্য এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিয়ত প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। তাঁদের তুলনায় আমি কেন ভয় পাব?’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

দুই মার্কিন বাহিনীর ছবি প্রকাশ করে ইরানের হুঁশিয়ারি, ‘তোমাদের খুঁজে বের করব’

আপডেট সময় : ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬