ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যূনতম বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।আজ শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রফতানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।তিনি বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে আজও সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে।তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা চলতে থাকলে মজুরি বোর্ডে মজুরি বৃদ্ধির আলোচনা চালানো সম্ভব হবে না। তবে আগামীকাল ১৫ নভেম্বর মজুরি বোর্ডে মালিকপক্ষের পক্ষ থেকে উদ্যোক্তারা মজুরির প্রস্তাব উপস্থাপন করবেন।শ্রমিক ফেডারেশনগুলোও পরিস্থিতি সামাল দিতে পারছে না বলেও জানান বিজিএমইএ সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

আপডেট সময় : ০৪:০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬