বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলনগরে আনন্দ র্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ দিদারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেন, বিএনপি দেশ ও জনগণের অধিকার আদায়ে সব সময় রাজপথে ছিল এবং থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের শপথ—জনগণের গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া।
আনন্দ র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।











