ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা বেঁধে দিল গ্রিস এনসিপিকে এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’ বললেও ভুল হবে না: রাশেদ খান গাজীপুরে আগুনে দগ্ধ বাবা-মায়ের পর মেয়েরও মৃত্যু ফেসবুকে বিএনপি নেতা আতাউর রহমানকে নিয়ে মিথ্যে গুজব ছড়ানোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক এআইয়ের প্রসারে চীনের অর্থনীতির পালে হাওয়া ট্রাম্প ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার পাথালিয়া হাইস্কুল মাঠে কালিহাতী থানা ও ৫ নম্বর বাংড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম ফকির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, এসআই ওসমান গনি, এসআই আমিনুল ইসলাম আকন্দ, এসআই যতীন্দ্র চন্দ্র বর্মন ও এসআই আবু নাঈম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বাংড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর নাসিমুজ্জামান টুটুল এবং ১ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল হুসাইন।

কর্মসূচির শুরুতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পাথালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ক্ষতিকর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পুলিশ কর্মকর্তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত থানায় জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদককে না বলার শপথ নেন। এর মধ্য দিয়ে মাদকবিরোধী এ কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬