ধামরাইয়ে স্টাফ বাস-কাভার ভ্যান সংঘর্ষে চালক নিহত

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় একেএইচ গ্রুপের স্টাফ বাস ও একটি কাভার ভ্যানের সংঘর্ষে কাভার ভ্যানের চালক নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একেএইচ গ্রুপের একটি স্টাফ বাস ও কাভার ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে কাভার ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।দুর্ঘটনায় কাভার ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্টদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।দুর্ঘটনার কারণ ও নিহত চালকের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।













