ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা বেঁধে দিল গ্রিস এনসিপিকে এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’ বললেও ভুল হবে না: রাশেদ খান গাজীপুরে আগুনে দগ্ধ বাবা-মায়ের পর মেয়েরও মৃত্যু ফেসবুকে বিএনপি নেতা আতাউর রহমানকে নিয়ে মিথ্যে গুজব ছড়ানোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক এআইয়ের প্রসারে চীনের অর্থনীতির পালে হাওয়া ট্রাম্প ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের

টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর লালন সংগীত সন্ধ্যা। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বাগুটিয়ার সাধুর ধামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত লালন সংগীত সন্ধ্যায় সভাপতিত্ব করেন রুহুল আমিন খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন মিজান ভারাড়ী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, এলজিইডি কালিহাতী, টাঙ্গাইলের প্রকৌশলী সানোয়ার হোসেন এবং কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি সুনীল সরকার এবং কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধুসংঘের সভাপতি বাবু হরি মোহন পাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার, সাধু পরিষদের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম ফকির ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লেলিন।
।এছাড়াও সাধুসংঘ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম কাঙ্গাল রফিক, বুলবুল আহমেদ, লালন সিদ্দিকী, আল কামাল রতন, কানাই লাল সরকারসহ অনেকে।
লালন সংগীত সন্ধ্যায় বাউল ও লালনশিল্পীরা লালন সাঁইজির বিভিন্ন দর্শন ও মানবতাবাদী ভাবধারার গান পরিবেশন করেন। সংগীতের মধ্য দিয়ে মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা ও আত্মশুদ্ধির বার্তা তুলে ধরা হয়। দীর্ঘ সময় ধরে চলা এ আয়োজনে সাধু, বাউল, ফকির ও লালনভক্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
আয়োজকরা জানান, লালন দর্শন ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয়ে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬