খুলনা আহছানউল্লাহ কলেজকে জাতীয়করণ দাবীতে মানববন্ধন কর্মসূচি

খুলনা আহছানউল্লাহ কলেজকে জাতীয়করণ দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়,আজ সকাল ১০টার দিকে খুলনা ময়লা পোতার মোড়ে কলেজ গেটের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন খুলনার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বৃহত্তর আমরা খুলনা বাশি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, দৈনিক স্বদেশ বিচিত্রা বিভাগীয় পরিবার,খুলনা পোল্ট্রি ফিশ মালিক সমিতি, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় কমিটি, সুর ঝংকার খুলনা সহ বেশ কয়েকটি সংগঠন। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন , বৃহত্তর আমরা খুলনা বাশির সভাপতি ডাঃ নাসির উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সহ সভাপতি সিরাজউদ্দিন সেন্টু, কামরুল ইসলাম ভুট্টো,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মিজানুর রহমান বাবু, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও দৈনিক স্বদেশ বিচিত্রা বিভাগীয় ব্যুরো চীফ প্রভাষক স্বদেশ সরকার, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম নাজমুল হাসান, ঐক্য পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মল্লিক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক এস এম কামাল আহমেদ, সাংবাদিক পলাশ সরকার, সাংবাদিক ইমন শেখ, সুরঝংকার খুলনার সাধারণ সম্পাদক জিএম মহিউদ্দিন, বাংলাদেশ পোল্ট্রি ফিশ মালিক সমিতির নেতৃবৃন্দ যথাক্রমে জি এম মোশারফ হোসেন, আইনুল হক, আব্দুল আলিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ।।



















