শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুদ্রকর ইউনিয়ন বিএনপির বিশাল র্্যালী ও আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে বিশাল র্যালি ও আনন্দ মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে রুদ্রকর ইউনিয়ন বিএনপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চৌকিদার, বর্তমান সাধারণ সম্পাদক মোক্তার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জুয়েল মৃধার নেতৃত্বে নেতাকর্মীরা র্যালি ও আনন্দ মিছিল নিয়ে জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন।
এসময় রুদ্রকর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন। তাদের উপস্থিতিতে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


















