ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত ডিবির এসআই আবু ইউসুফ চরফ্যাশনে আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক আটক সহকর্মী ও ঊর্ধ্বতনদের ভালোবাসায় সিক্ত: প্রধান সহকারী আবু কাউছারের বদলিজনিত বিদায় সংবর্ধনা ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চৌদ্দগ্রামে ইউএনও-ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুরে কারা নির্যাতিত নেতা মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবি করায় রংপুরে হিমাগার ঘেরাও সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে খুলনা আহছানউল্লাহ কলেজকে জাতীয়করণ দাবীতে মানববন্ধন কর্মসূচি রংপুরে সাংবাদিক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, দুই আসামির যাবজ্জীবন

পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে গাজীপুর মহানগরের পূবাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে পূবাইলের চামুড্ডা বাজার সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে এ কে এম ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা এ কে এম ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় দেখতে চান বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোবারক খান, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদ, গাজীপুর মহানগর জাসাস নেতা শহিদুল ইসলাম খান, বিএনপি নেতা মান্নান মিয়া, বিশিষ্ট সমাজসেবক বুলবুল মাস্টার, স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ান, যুবদল নেতা গনি মিয়া, সমাজসেবক নাসির দেওয়ান, সমাজসেবক জাহাঙ্গীর, যুবদল নেতা সোহেল, যুবদল নেতা হাসান এবং ৪০ নম্বর ওয়ার্ড কৃষকদল নেতা ইউনুস মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে এ কে এম ফজলুল হক মিলনের রাজনৈতিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকার বিবেচনায় এ কে এম ফজলুল হক মিলনকে নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল

আপডেট সময় : ১২:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬