ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ নওগাঁ জেলায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ, ফলাফল নিয়ে উদ্বেগ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সমাজসেবা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত হাজী ছাইদুজ্জামান নাছিম নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা বেঁধে দিল গ্রিস এনসিপিকে এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’ বললেও ভুল হবে না: রাশেদ খান

ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোরে দ্বীপটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে দেশটির উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা আনাদোলুও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বন্দর লেঙ্গেহতে সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে।তবে এসব বিস্ফোরণের কারণ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের সঙ্গে মার্কিন হামলার সরাসরি সম্পর্কও নিশ্চিত হওয়া যায়নি।এমন এক সময়ে হামলার খবর সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিচ্ছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হয়েছিল এবং তারা জিতেছে। তবে কয়েক মাস ধরে কোনো লড়াই চলছে না বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। তাঁদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজে হামলার সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে।এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব দেয় ইরানও। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌযান চলাচল নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ

আপডেট সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬