ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মৌলভীবাজার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান শুরু সামরিক শক্তিতে এগিয়ে থেকেও বিপাকে সৌদি, হুতির সঙ্গে বড় সংঘাতের শঙ্কা মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং? মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালকিনিতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার হুতিদের হামলা বন্ধের আহ্বান, সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের ফরিদপুরের সালথায় বাঁশের সাঁকো দেওয়া ঘিরে দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০ ফরিদপুরে এসিড ফ্যাক্টরির দূষণে ফসলহানি: কৃষকদের রক্ষায় সরজমিনে সংসদ সদস্য নায়াব ইউসুফ

মৌলভীবাজার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান শুরু

দেবব্রত দত্ত , মৌলভীবাজার প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি, মশার সম্ভাব্য প্রজননস্থল ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয়।শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, পৌর কমিটির আহ্বায়ক শামীম আহমদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, গার্ল গাইড ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি কোনো স্থানে যাতে পানি জমে মশার প্রজননস্থলে পরিণত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মৌলভীবাজার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান শুরু

আপডেট সময় : ০৫:০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬