তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষে তাড়াশে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নুসরাত জাহান এবং বাবু অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তপন কুমার গোস্বামী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুতোষ সান্যাল।
এ সময় তাড়াশ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের জীবন, আদর্শ ও মানবতার বাণী নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান।
পরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমীর দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
আয়োজনে: বাংলাদেশ পৌর পূজা উদযাপন পরিষদ, তাড়াশ উপজেলা শাখা।






















