বাগাতিপাড়ায় বকুলের বাড়ি থেকে ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মিশ্রিপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নাটোর।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মিশ্রিপাড়া গ্রামের মো. বকুল আলীর (পিতা—মো. আব্দুস সালাম) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ওই বাড়ি থেকে প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোরের এসআই আবুল কালাম আজাদ জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
























