ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিমগাছি বাজারে শর্ট সার্কিটে আগুন, পুড়ে ছাই ৭ দোকান নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি! মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত উল্লাপাড়ায় প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক আজকের নামাজের সময়সূচি পবিত্র হজ পালনে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনে আশাবাদী তামিম

পবিত্র হজ পালনে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ সালে পবিত্র হজ পালনে এখন পর্যন্ত ১ হাজার ২১৭ জন প্রাথমিক নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫২৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯৩ জন নিবন্ধন করেছেন। তবে নির্ধারিত হজ কোটা পূরণ না হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

রবিবার (৩০ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমরাহ পালনের প্রবণতা বেড়ে যাওয়া ও হজের খরচ বৃদ্ধির কারণে এবার হজে নিবন্ধনে সাড়া কম পাওয়া যাচ্ছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৫৯৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ১২৯ জন প্রাক-নিবন্ধন করেছেন।

২০২৭ সালের হজ গাইডলাইন অনুযায়ী, হজে যেতে আগ্রহীদের প্রথমে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা ফি দিয়ে প্রাক-নিবন্ধন করতে হয়।

প্রাক-নিবন্ধনের ক্রম অনুযায়ী জাতীয় হজ ডাটাবেসে স্থান নির্ধারণ করা হয়।

সৌদি আরবের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৮ জুলাই শুরু হয়েছে। নিবন্ধন চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও নিবন্ধনের সময় বাড়ানো হতে পারে।

প্রাক-নিবন্ধিত ও প্রাথমিকভাবে নিবন্ধিত ব্যক্তিদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। গাইডলাইন অনুযায়ী, প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের নির্ধারিত ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হয়। এরপর প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।

হজে যাওয়ার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা অথবা অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনার যেকোনো একটি পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

পবিত্র হজ পালনে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল

আপডেট সময় : ০২:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬