ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত ডিবির এসআই আবু ইউসুফ চরফ্যাশনে আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক আটক সহকর্মী ও ঊর্ধ্বতনদের ভালোবাসায় সিক্ত: প্রধান সহকারী আবু কাউছারের বদলিজনিত বিদায় সংবর্ধনা ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চৌদ্দগ্রামে ইউএনও-ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুরে কারা নির্যাতিত নেতা মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবি করায় রংপুরে হিমাগার ঘেরাও সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে খুলনা আহছানউল্লাহ কলেজকে জাতীয়করণ দাবীতে মানববন্ধন কর্মসূচি রংপুরে সাংবাদিক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, দুই আসামির যাবজ্জীবন

ফ্যাসিস্ট সরকার আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে: ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নাজিম বকাউল,ফরিদপুর
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন ফ্যাসিস্ট সরকার আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের অনেকে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। আর তাঁদের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সালথা সদর বাজারের বাইপাস সড়কে সালথা উপজেলা বিএনপির ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তার বড় একটি অংশ এখনও জনগণকে মোকাবিলা করতে হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও লুটপাটের কারণে পরিস্থিতি জটিল হয়েছে। এর সঙ্গে জড়িতদের অনেকে বিদেশে বসে পাচার করা অর্থ ভোগ করছেন, আর দেশের মানুষকে জ্বালানি সংকটের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি বলেন, পরবর্তী সময়ে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা সরকারও জ্বালানি খাতের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব এখন দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর পড়ছে।

বর্তমান সরকারকে একই সঙ্গে জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশকে নতুন করে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এর প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ওপরও।

বিএনপির রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। মানুষের অধিকার ও দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে দলের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে তিনি যে বীজ বপন করেছিলেন দেশের উন্নয়ন ও উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে ছিল। কৃষি, শিল্প, কলকারখানা, প্রবাসী আয়, খাল খনন ও মৎস্যশিল্পসহ বিভিন্ন খাতে তাঁর নেওয়া উদ্যোগ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আশির দশকে এরশাদ সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে খালেদা জিয়া জনগণকে সংগঠিত করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। জনগণের বিপুল সমর্থন ও আল্লাহর রহমত নিয়ে বিএনপি নির্বাচনে জয়লাভ করে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে।

চলমান সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্য, ধৈর্য ও সততার সঙ্গে কাজ করলে দেশের বর্তমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব।

অনুষ্ঠানে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ, শাহিনুর রহমান শাহিন, সাবেক প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন ও কামরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শামা ওবায়েদ ইসলাম গাছের চারা রোপণ করেন। আলোচনা সভা শেষে কেক কাটা, বেলুন ওড়ানো এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফ্যাসিস্ট সরকার আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে: ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপডেট সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬