আসন্ন পাথালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

- থাআ
স্টাফ রিপোর্টার মোঃ বাবু শেখ
আসন্ন পাথালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বাছেদ দেওয়ানের সমর্থনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন পাথালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বাছেদ দেওয়ান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি রকিব দেওয়ান রকি। সভায় সভাপতিত্ব করেন জনাব হাজি আবেদ আলী মুন্সী।
আলোচনা সভায় বক্তারা পাথালিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং আগামী ইউপি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি মোহাম্মদ বাছেদ দেওয়ান ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও ইউনিয়নবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




















