শিবচর উপজেলা জামায়াতের আমির হলেন বেলায়েত হোসেন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ কার্যকালের জন্য আমির নির্বাচিত হয়েছেন মো. বেলায়েত হোসেন। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত রুকনদের প্রত্যক্ষ ভোটে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। সোমবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।
মো. বেলায়েত হোসেন ২০০৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পথচলা শুরু করেন। দীর্ঘ সময় ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১১ বছর শিবচর উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০২৫-২৬ কার্যকালে শিবচর পৌরসভা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ সাংগঠনিক পথচলায় দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন বেলায়েত হোসেন। দলীয় কার্যক্রমের কারণে বিভিন্ন সময় কারাভোগও করতে হয়েছে তাঁকে। ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি দলের নেতাকর্মীদের কাছে পরিচিতি লাভ করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ পরপর উপজেলা ও জেলা পর্যায়ে রুকনদের প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শিবচর উপজেলা জামায়াতের রুকনদের সরাসরি ভোটে ২০২৭-২৮ কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হলেন মো. বেলায়েত হোসেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন নবনির্বাচিত উপজেলা আমির।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে শিবচর উপজেলা জামায়াতের সাংগঠনিক ক�




















