ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিদিন হলুদ মেশানো পানি পানে যেসব উপকার পাবেন সৌদির ওপর হুথিদের হামলায় মক্কা চুক্তির শরিক দেশগুলোর নিন্দা আজকের নামাজের সময়সূচি, ২৮ নভেম্বর ২০২৬ দর্শকদের বিনোদিত করার সব উপাদান আছে ইমরান হাশমির সিনেমায় আজ সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পাথালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শিবচর উপজেলা জামায়াতের আমির হলেন বেলায়েত হোসেন কমলগঞ্জে এস কে দাস সুমন ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিশুদের শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এসব বিষয়ে তাদের আগ্রহী করে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে ধাপে ধাপে শিক্ষাক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও দক্ষ করে গড়ে তুলতে হবে।

সংশ্লিষ্টরা জানান, ‘প্রকৃতির পাঠশালা’ উদ্যোগের মাধ্যমে শিশুরা প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৩:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬