ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির এমপির পদত্যাগের পেছনে যে কারণ সামনে এল এনআইডি সেবায় দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা কমিশনের: সিইসি মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের অভিযোগ বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ, ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন। লিডের পথে দক্ষিণ আফ্রিকা, আজ ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ ফের আদালতে পরীমণি সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

এনআইডি সেবায় দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা কমিশনের: সিইসি

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-কেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি পেতে চাই। এ জন্য কঠোর অবস্থানে যেতে চায় কমিশন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, এনআইডি নিয়ে ব্লেম গেমে না থেকে মানুষের সেবা নিশ্চিত করতে হবে। এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলতে হবে।

এ সময় এনআইডি সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে ইসি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন সিইসি।

অনুষ্ঠানের শুরুতে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এ পর্যন্ত ৬৫ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি হয়েছে। গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এসব আবেদন নিষ্পত্তিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যার ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এতে নাগরিকদের অসাবধানতা, দোকানের ওপর নির্ভরশীলতা, নাগরিকদের অসততা ও প্রতারণা দুর্নীতির ক্ষেত্র তৈরি করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

এনআইডি সেবায় দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা কমিশনের: সিইসি

আপডেট সময় : ০৫:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬