ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির এমপির পদত্যাগের পেছনে যে কারণ সামনে এল এনআইডি সেবায় দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা কমিশনের: সিইসি মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের অভিযোগ বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ, ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন। লিডের পথে দক্ষিণ আফ্রিকা, আজ ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ ফের আদালতে পরীমণি সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর পরপরই ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে বাহরাইনে নিজেদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আইআরজিসির ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসি এক বিবৃতিতে দাবি করে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থা লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দিতেই এ হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করছে।

এদিকে নিজেদের সেনা ও সম্পদের ওপর ইরান আগ্রাসন চালিয়েছে দাবি করে দেশটির কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

কেশম দ্বীপের হরমোজগানের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা জানান, দ্বীপটির বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তবে এতে কোনো আবাসিক, বাণিজ্যিক বা সরকারি স্থাপনার ক্ষতি হয়নি বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছে মিশর। সোর্সঃ আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬