ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুতিন-ট্রাম্প বৈঠক, গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল প্রায় এক মিনিট গ্রেপ্তার হলেন ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বাংলাদেশের ম্যাচসহ টিভির পর্দায় আজকের যত খেলা টঙ্গিবাড়ীতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেফতার দেশের বাজারে যাত্রা শুরু করল সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম জেনসেন হুয়াংকে এনভিডিয়া থেকে সরানো ‘ভুল সিদ্ধান্ত ছিল’: ইলন মাস্ক আজকের নামাজের সময়সূচি, ১৯ নভেম্বর ২০২৬ দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। নানা সংকটের মধ্যেও সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

গ্রেপ্তার হলেন ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল গ্রুপের আলোচনায়।

জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক থানায় মামলাও হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

গ্রেপ্তার হলেন ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

আপডেট সময় : ০৪:৫৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬