ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ অঞ্চলে বইতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ও তালিকা প্রকাশ করেছে ইসি তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ ফুলপুরে সাবেক এমপির বাসায় অগ্নিকাণ্ড, পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ

জেনসেন হুয়াংকে এনভিডিয়া থেকে সরানো ‘ভুল সিদ্ধান্ত ছিল’: ইলন মাস্ক

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিপ নির্মাতা এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের পক্ষে আবারও অবস্থান নিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তিনি বলেছেন, হুয়াংকে সরিয়ে দেওয়া ‘বুদ্ধিমানের সিদ্ধান্ত হয়নি’ এবং ‘সত্যিকার অর্থে তার জায়গা কেউ নিতে পারবে না’। চীনা গোয়েন্দা সংস্থার এক নারী এজেন্টের সঙ্গে সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর এনভিডিয়া ছাড়তে বাধ্য হন হুয়াং।

দ্য নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে মাস্ক হুয়াংয়ের বিদায়কে একটি বাস্কেটবল দলের সবচেয়ে বড় তারকাকে বরখাস্ত করার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, একটি দলের জন্য সম্ভবত সেরা সময়ে থাকা মাইকেল জর্ডান যেমন ছিলেন, জেনসেনও তেমনি। শিকাগো বুলস দ্বিতীয় মৌসুমের মাঝপথে জয়ের ধারায় ঢোকার মুখে জর্ডানকে দল থেকে বের করে দেওয়ার মতো এই সিদ্ধান্ত তার কাছে বুদ্ধিমানের মনে হচ্ছে না। মাস্কের মতে, হুয়াং একাই কয়েকজনের ভূমিকা পালন করেন বলে তার শূন্যস্থান সহজে পূরণ হবে না।

সরবরাহ ব্যবস্থা পরিচালনায় হুয়াংয়ের সরাসরি সম্পৃক্ততার কথা তুলে ধরে মাস্ক বলেন, কোরিয়া ও তাইওয়ানের গুরুত্বপূর্ণ সরবরাহকারীদের সঙ্গে তাকে রাস্তার খাবার খেতে দেখা যায়। কয়েক দশক ধরে হুয়াং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলেছেন এবং প্রযুক্তি অসাধারণভাবে বোঝেন। এনভিডিয়ার কর্মীরা হুয়াংকে ভালোবাসেন উল্লেখ করে মাস্ক জানান, তার কারণেই অনেক কর্মী প্রতিষ্ঠানটিতে রয়ে গেছেন এবং ব্যক্তিগত আনুগত্যের কারণে তাদের কেউ কেউ অন্য প্রতিষ্ঠানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

হুয়াংকে ‘পুরোনো বন্ধু’ উল্লেখ করে মাস্ক বলেন, প্রকাশ্যে এক আর আড়ালে অন্য কথা তিনি বলেন না। হুয়াং ভুল করলেও যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বস্ত নন বলে মনে করেন তিনি। এনভিডিয়া ছাড়ার পর থেকেই হুয়াংকে পুনরায় সিইও পদে ফেরানোর চেষ্টায় সমর্থন দিয়ে আসছেন মাস্ক।

তবে এই সমর্থন শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়। মাস্কের প্রতিষ্ঠান টেসলা, এক্সএআই ও স্পেসএক্স এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের অন্যতম বড় ক্রেতা, যা বিশ্বজুড়ে ডেটা সেন্টার ও মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হয়। বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা হুয়াং তিন দশকের বেশি সময় এর নেতৃত্ব দিয়েছেন। বৈশ্বিক এআই প্রসারে কেন্দ্রীয় ভূমিকায় থাকা কোম্পানিটি থেকে তার বিদায়ে ভবিষ্যৎ দিকনির্দেশনা ও যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি উত্তেজনার ঝুঁকি নিয়ে বিনিয়োগকারী ও গ্রাহকদের মধ্যে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

জেনসেন হুয়াংকে এনভিডিয়া থেকে সরানো ‘ভুল সিদ্ধান্ত ছিল’: ইলন মাস্ক

আপডেট সময় : ০৪:৪৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬