ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তালদিঘী সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহতের ঘটনায় জড়িত প্রধান আসামি কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদের দিকনির্দেশনায় এসআই জহিরুল হক একটি চৌকস টিম নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গন্ধবপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রাকিবুল (২১)। সে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার হাটকান্দা গ্রামের মোঃআওয়াল শেখ ও জমিলা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তারাকান্দা এলাকায় মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার পর থেকেই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন আইনগত প্রক্রিয়া শেষে আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ।



















