ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং এসআরবি-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা, পিপিএম-সেবা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরে জমিে তদারকি করেন।সরেজমিনে পরিদর্শনকালে ডিআইজি এবং বিভাগীয় কমিশনার স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁদের কাছ থেকে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।এ সময় ডিআইজি বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে আছেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মদক্ষতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।জননিরাপত্তা ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি অব্যাহত থাকবে।



















