ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর দুই থানায় ওসি পদে রদবদল।

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। পরশুরাম থানার ওসি মোহাম্মদ আশ্রাফুল ইসলামকে ছাগলনাইয়া থানায় এবং ছাগলনাইয়া থানার বর্তমান ওসি মোহাম্মদ আবু তাহেরকে পরশুরাম মডেল থানায় বদলি করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।

পুলিশ সূত্রে জানায়, ফেনীর নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাবিবুল্লাহ যোগদানের পর এই দুই থানার কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদান করবেন।

জানা গেছে, চলতি বছরের ২২ জুন মোহাম্মদ আবু তাহের ছাগলনাইয়া থানার ওসি হিসেবে যোগদান করেন। অন্যদিকে ২০২৫ সালের ৭ ডিসেম্বর পরশুরাম থানার ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।

এর আগে রোববার (১৫ নভেম্বর) ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয় এবং তার স্থলাভিষিক্ত হিসেবে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে পদায়ন করা হয়।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফেনীর দুই থানায় ওসি পদে রদবদল।

আপডেট সময় : ০৬:০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬