ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেনীর দুই থানায় ওসি পদে রদবদল। হজের বর্ধিত কোটায় নিবন্ধনের সময়সীমা বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত। ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকাকে নিয়ে আলোচনায় এবার মুখ খুললেন নেইমার। জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকল বাংলাদেশ। বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের নেতানিয়াহু আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন- আইজেনকোট দুই মার্কিন বাহিনীর ছবি প্রকাশ করে ইরানের হুঁশিয়ারি, ‘তোমাদের খুঁজে বের করব’ যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ নারী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত গতকাল কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে ইউএন ট্যুরিজমের মহাসচিব মিসেস শাইখা আল নুয়াইসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকে মন্ত্রী ইউএন ট্যুরিজমের মহাসচিবকে তার বক্তব্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরার জন্য ধন্যবাদ জানান। এ সময় তিনি বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে, বিশেষত পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং দেশের পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ বাংলাদেশের পর্যটন খাতে বিদেশি বিনিয়োগের জন্যও অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।

মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনা ও দূরদর্শী উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ২০২৭ সালের মে মাসে কোরিয়া প্রজাতন্ত্রে ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশগ্রহণের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এ ছাড়া বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেন তিনি। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন মহাসচিব। বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনা সরেজমিনে অবলোকনের জন্য ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে মহাসচিব বাংলাদেশ সফরের বিষয়ে তার আগ্রহের কথা ব্যক্ত করেন।

REF:BD PROTIIN

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

আপডেট সময় : ০৫:৫০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬