ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের যেকোনো শর্তেই ইরান যুদ্ধের অবসান চান ৫৫ শতাংশ মার্কিন ভোটার বিগত আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ চিকনিকান্দি কালিবাড়ি মন্দিরের আঙ্গিনায়, দুই দিন ব্যাপী সংঘের উদ্যোগে ৬ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে তার উচিত আত্মসমর্পণ করা: রিজভী সম্মানসূচক ডি-লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী ব্যাটিং টেকনিক ঠিকই আছে, বাংলাদেশের সমস্যা সিদ্ধান্ত নেওয়ায় ফিরছে গ্রাহকের আস্থা: এক বছরে ব্যাংকে আমানত বেড়েছে ১৩ শতাংশ

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার খেতাব অর্জন করেছেন তিনি। নিজের দেশের মাটিতে এই জয় পেয়ে আনন্দে ভাসছেন জেনিফার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ জন প্রতিযোগী অংশ নেন।

দীর্ঘ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।

চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সব দিক বিবেচনায় বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। তাঁর মাথায় ওঠে এবারের আসরের মুকুট।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

আপডেট সময় : ০৫:০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬