ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহু আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন- আইজেনকোট দুই মার্কিন বাহিনীর ছবি প্রকাশ করে ইরানের হুঁশিয়ারি, ‘তোমাদের খুঁজে বের করব’ যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ নারী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ শি, ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের দিকে নজর জাতিসংঘের। নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন; ১০ ডিসেম্বরের মধ্যে শেষ হবে সংলাপ। দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন রোহিঙ্গারা আইসিজেতে রায়ের অপেক্ষায়

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, নেয়া হলো হাসপাতালে

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলাকালে গুরুতর চোট পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। বল আটকাতে গিয়ে বাম গোড়ালিতে চোট পান এই বাঁহাতি ব্যাটার। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে ইনিংসের ৭৭.১ ওভারে। মেহেদী হাসান মিরাজের করা বলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জাঙ্গুর শট ঠেকাতে সীমানার দিকে দৌড়ে যান সাদমান। নিচু হয়ে বল থামানোর চেষ্টা করার সময় হঠাৎ তার বাম পা মাটিতে আটকে যায় এবং গোড়ালি মুচকে যায়। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাঠে পড়ে যান তিনি।

পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় দ্রুত মাঠে ছুটে যান দলের চিকিৎসক ও সাপোর্ট স্টাফরা। প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে খুলে ফেলা হয় সাদমানের বাম পায়ের জুতা। এ সময় তীব্র ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে।

পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় বাংলাদেশের এই ওপেনারকে। তার চোটের ধরন ও অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। প্রাথমিক চিকিৎসার পর ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকলেও শেষ পর্যন্ত তাকে নেওয়া হয়েছে হাসপাতালে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, নেয়া হলো হাসপাতালে

আপডেট সময় : ০৬:২১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬