ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি, ফরিদপুরের যুবক উদ্ধার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়ালমারী থেকে নিখোঁজ হওয়ার পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা এক যুবককে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও মুক্তাগাছা থানা-পুলিশের যৌথ দল।
উদ্ধার হওয়া যুবকের নাম মো: কায়সার (৩২)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের বাসিন্দা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় কায়সার পরিবারের সদস্যদের জানান, তিনি রাত ১০টার মধ্যে বাড়ি ফিরবেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে ফেরেননি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি করেন।

পরদিন ১৮ আগস্ট কায়সারের পরিবারের কাছে একটি মুঠোফোন নম্বর থেকে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের চেষ্টা করেন।

একপর্যায়ে কায়সারের অবস্থান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ি এলাকায় শনাক্ত হয়। বিষয়টি মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলামকে জানানো হয়। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও মুক্তাগাছা থানা-পুলিশের যৌথ দল অভিযান শুরু করে।
অভিযানে মুক্তাগাছার রসুলপুর ও মধুপুর এলাকার সংলগ্ন গভীর জঙ্গল থেকে কায়সারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে কথিত অপহরণকারী চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

মুক্তাগাছা থানা-পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
অভিযানে মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) রাজিবের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মুক্তাগাছায় ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি, ফরিদপুরের যুবক উদ্ধার

আপডেট সময় : ১১:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬