রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা

বাগেরহাটের রামপালে কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হয়েছেন উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান মোল্লা।
০২ সেপ্টেম্বর ( বুধবার) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এবং পিবিজিএসআই কর্তৃক ২০২৪ সালের এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) আঃ হান্নান মোল্লা। তিনি চলতি বছরের শুরুর দিকে উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন শুরু করেন সেই থেকে প্রতিষ্ঠানের লেখাপড়া, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি,কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি সহ উক্ত প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলায় তিনি বড় ধরনের পরিবর্তন আনেন তাছাড়া কোমলমতি শিক্ষার্থীদের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদের শ্রেণীমুখী করা সহ নানা গুনে তিনি সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে ।
এ বিষয়ে তিনি বলেন রামপাল সরকারি ডিগ্রি কলেজ আমার পরিবার আমার নিজের মতো করে একে গড়ে তুলোর চেষ্টা চালিয়ে যাচ্ছি এ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী আমার সন্তানের মতো তাদের জীবন সুন্দর হোক সুন্দর হয়ে তারা গড়ে উঠুক এটাই আমার একমাত্র চাওয়া তাদের সাফল্যের জন্য আমার যা করণীয় সব করতে রাজি আছি এবং পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই
উল্লেখ্য রামপাল সরকারি ডিগ্রি কলেজর পক্ষে সর্বমোট ১৬টি পুরষ্কার গৃহীত হয়। এছাড়াও ২০২৪ সালের এইচএসসি/ সমমান ৪জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন।




















