দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সাহিত্য সংগঠন গাংচিলের সাপ্তাহিক সাহিত্য আসর ,

দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সাহিত্য সংগঠন গাংচিলের সাপ্তাহিক আসর আজ বিকেল পাঁচটার সময় সংগঠনের নিরালা কার্যালয় অনুষ্ঠিত হয়। আগামী ১৮ সেপ্টেম্বর সংগঠনের ৫০ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজকে সভায় সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ হানিফ মল্লিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নজির আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেনের সঞ্চালনায় আজকের সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে স্মৃতি রেখা বিশ্বাস ,দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় ব্যুরোচিপ প্রভাষক স্বদেশ সরকার, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম নাজমুল হাসান,ডাঃ মাহাবুব আলম, মইদুল ইসলাম, খন্দকার জাকির হোসেন, শাহজাহান মুমতাজ, আহমেদ মনন, জুলিয়া পারভীন, হামিদা খানম, কাজী রুমিসা রুমু, মোহাম্মদ জামিল আহমেদ, শেখ মুনসুর রহমান, শেখ গোলাম রসুল, মিনা ছবিউল, সুপ্রীতি সরকার, সৈয়দ আলী হামিদ, সাংবাদিক ইব্রাহিম মনির, ইসরাত আলী ,শেখ নজির আহমেদ, ইরানি পারভিন সহ প্রমুখ।।






















