ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বোয়ালমারীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ জিয়ানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্র চৌদ্দগ্রাম সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সাহিত্য সংগঠন গাংচিলের সাপ্তাহিক সাহিত্য আসর , ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরের ভরতের কান্দিতে খুনি শাকিলের হাতে পিতা খুন আহত দুই বগুড়া জেলার আদমদীঘিতে পাচারের উদ্দেশ্যে ১৭৬৫ বস্তা সার মজুত গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল-জরিমানা শরীয়তপুরে মধ্যরাতে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরলো প্রাইভেট কার সহ ১২ মোটরসাইকেল ভবনের ছাদ থেকে উদ্ধার ১৭

বোয়ালমারীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাইখীর বনচাকী মাদরাসা মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বনচাকী একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাইখীর ফুটবল একাদশ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহম্মদ রফিকুল ইসলাম। ইউপি সদস্য জালাল উদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল পিন্টু ঠাকুর এবং ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি।

খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দ্বিতীয়ার্ধে বাইখীর একাদশের পক্ষে একটি গোল আসে। ম্যাচের শেষদিকে বনচাকী একাদশ গোল করে সমতা ফেরানোর চেষ্টা করলেও ফাউলের কারণে গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে বাইখীর একাদশ।

আলোচনায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে তারা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এ সময় ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারণ এবং মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরা হয়।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি ও কাপ এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি স্মার্ট টিভি ও কাপ প্রদান করা হয়।

ফাইনাল খেলাকে ঘিরে মাঠের চারপাশে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শকের ভিড় দেখা যায়। দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ও করতালিতে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। সুন্দর ও মনোরম পরিবেশে খেলা শেষ হওয়ায় আয়োজক ও উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বোয়ালমারীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬