ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান সুন্দরবনে দুর্বৃত্তদের হামলায় দুই জেলে গুরুতর আহত টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত ফরিদপুরে পদ্মায় ভেসে উঠল হাত-পা ও ব্লকে বাঁধা নারীর লাশ পরিশ্রম ও কর্মদক্ষতায় উল্লাপাড়ায় শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস আজ মানবতাবিরোধী অপরাধ, ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় বৃষ্টির সম্ভাবনা ঢাকায় দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১ হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতা- প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ব বর্তমানে গুরুতর সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে একটি বার্তা দেওয়ার উদ্যোগ বলে উল্লেখ করেছেন তিনি।গত মাসে সই হওয়া এই চুক্তিকে ঘিরে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং উদ্যোগটি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ সামসুনে তরুণদের নিয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন এরদোয়ান। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, এই উদ্যোগ ইতিবাচক অগ্রগতির সুযোগ তৈরি করছে।এরদোয়ান বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একসঙ্গে একটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্য দিয়ে ইসলামী বিশ্বকে একটি বার্তা দেওয়ার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, এ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং তারা এতে সফল হবেন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে ইঙ্গিত করে দীর্ঘদিন ধরে এরদোয়ান বলে আসছেন, ‘বিশ্ব এই পাঁচটি দেশের চেয়েও বড়’। এ বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। নিরাপত্তা পরিষদকে তিনি দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্বহীন ও অন্যায্য বলে সমালোচনা করে আসছেন।এরদোয়ান বলেন, আরও ন্যায়সংগত একটি বিশ্ব প্রতিষ্ঠার পক্ষে তুরস্ক তার অবস্থান অব্যাহত রাখবে।হরমুজ প্রণালি ও উপসাগরের বিভিন্ন এলাকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, হরমুজ প্রণালিতে কী ঘটছে, তা তারা পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে উপসাগরের আরও অনেক এলাকায় গুরুতর সংকট তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।ইসলামী বিশ্বের সামনে থাকা সমস্যাগুলো দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন এরদোয়ান। এসব সংকট মোকাবিলায় তুরস্ক অতীতে এই অঞ্চলের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিষয়টি কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ তুরস্কের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। আশপাশের অঞ্চলে চলমান সংঘাত ও সংকটের মধ্যেও আঙ্কারা দেশকে এসব ঝুঁকি থেকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।এরদোয়ান বলেন, অঞ্চলটি যখন সংকট, যুদ্ধ ও সংঘাতের কঠিন সময় পার করছে, তখন তুরস্ককে এসব বিপদ থেকে দূরে রাখা সম্ভব হয়েছে। পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বিরাজ করলেও বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও জানান তিনি।এদিকে চলতি বছরের জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের প্রসঙ্গও তুলে ধরেন এরদোয়ান। তিনি জানান, তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশন (এমকেই) উৎপাদিত অস্ত্র সম্মেলনে সফররত নেতাদের উপহার হিসেবে দেওয়া হয়েছিল।এরদোয়ান বলেন, তারা নেতাদের তুরস্কের নিজস্ব পণ্য উপহার দিতে চেয়েছিলেন। এসব উপহার পেয়ে নেতারা সন্তুষ্ট হয়েছেন বলেও জানান তিনি।এ সময় ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ আয়োজনের প্রস্তুতির কথাও জানান তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইনশা আল্লাহ, আনতালিয়ায় কপ-৩১ আয়োজন করা হবে এবং এর প্রস্তুতি চলছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে তুরস্ক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।এরদোয়ান আরও বলেন, তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বে পরিচালিত ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগ পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে জাতিসংঘ ব্যবস্থায় উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

আপডেট সময় : ০৩:১৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬