ডেইলি বাংলাদেশ ডায়েরির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক মোঃ আল আমিন সরকারকে সম্মাননা

উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকায় ডেইলি বাংলাদেশ ডায়েরি পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কাকরাইলের আইডিইবি ভবনের বীর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ঢাকা প্রতিনিধি সাংবাদিক মোঃ আল আমিন সরকারকে প্রফেশনাল স্কিল ট্রেনিং সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।
দৈনিক বাংলাদেশ সমাচার ও ডেইলি বাংলাদেশ ডায়েরির পত্রিকার সম্পাদক ড. খান আসাদুজ্জামান স্যারের অনুমতি ক্রমে সাংবাদিক মোঃ আল আমিন সরকারকে সার্টিফিকেট ও সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আব্দুস সালাম। এছাড়া সংসদ সদস্য মোশাররফ হোসেন ও সাখাওয়াত আরা উর্মি, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম, স্পেশাল ব্রাঞ্চের প্রধান সর্দার নুরুল আমিন, ডিএমপি কমিশনার মো. সারোয়ারসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সাংবাদিকতা, গণমাধ্যম ও পেশাগত দক্ষতা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও পেশাজীবীকে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মিলনায়তনটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে ঘিরে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।
সাংবাদিক মোঃ আল আমিন সরকার সম্মাননা ও সার্টিফিকেট পাওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।






















