ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সারাদেশে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় বকুলের বাড়ি থেকে ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ ধামরাই থানার ওসির সঙ্গে নবগঠিত প্রেসক্লাব কমিটির সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ডেইলি বাংলাদেশ ডায়েরির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক মোঃ আল আমিন সরকারকে সম্মাননা ফরিদপুরের নগরকান্দায় খালের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ, অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী

রাজশাহী প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাগমারা উপজেলার ব্যস্ততম মাদারীগঞ্জ থেকে ভবানীগঞ্জ যাওয়ার পাকা রাস্তার দুই পাশে দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় ব্যাপক আগাছা ও জঙ্গল জন্ম নিয়েছে। এর ফলে রাস্তাটি চিকন বা সংকুচিত হয়ে পড়েছে এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। অবিলম্বে এই আগাছা কেটে রাস্তাটি চলাচলের উপযোগী করতে উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী সাধারণ মানুষ।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদারীগঞ্জ হতে ভবানীগঞ্জ পর্যন্ত সংযোগকারী এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন এবং হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার দুই ধারের ঝোপঝাড় ও বড় বড় আগাছার কারণে সড়কের প্রকৃত প্রস্থ বোঝা যায় না। বিপরীত দিক থেকে কোনো গাড়ি এলে সাইড বা গাড়ি রাস্তার পাশে নামানোর কোনো সুযোগ থাকে না। ফলে প্রতিনিয়ত মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও পথচারীদের। বিশেষ করে রাতের বেলায় এই আগাছার কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে।স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগ কিংবা স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রাস্তাটির দুই ধার পরিষ্কার বা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। গ্রামীণ এই জনপদের গুরুত্বপূর্ণ এই সড়কে দ্রুত জঙ্গল পরিষ্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।এ বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগী চালক সমাজ জরুরি ভিত্তিতে বাগমারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে শ্রমিক লাগিয়ে রাস্তার দুই পাশের আগাছা ও জঙ্গল কেটে রাস্তাটি সম্পূর্ণ প্রশস্ত ও নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী

আপডেট সময় : ০৬:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬