July 30, 2026, 3:18 pm
শিরোনাম :
ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হেরোইনসহ দুই নারী আটক বেরোবির সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত উন্নয়নের প্রচারণা নয়, পুকুরিয়ার মানুষের চাই দৃশ্যমান পরিবর্তন ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার জনগণকে সঙ্গে নিয়েই অপরাধ দমনে কাজ করছে পুলিশ: শিবচর থানার ওসি ‘সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসের গাড়ি ভাঙচুর কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৫০০ পাটুরিয়া-আরিচা ঘাটে সরকারি জায়গা ভাড়া বন্ধের নির্দেশ- এমপি জিন্নাহ

জনগণকে সঙ্গে নিয়েই অপরাধ দমনে কাজ করছে পুলিশ: শিবচর থানার ওসি

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি:

জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয় এমন প্রত্যয় ব্যক্ত করে মাদারীপুর জেলার শিবচর থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং সভা। “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শিবচর থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো পুলিশ বাহিনীর পক্ষেই অপরাধ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক, চুরি, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ওসি আরও বলেন, কোনো ধরনের অপরাধ, সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা সামাজিক অস্থিরতার তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে। জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতেই অনেক অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধ করা সম্ভব হয়। একটি নিরাপদ ও অপরাধমুক্ত শিবচর গড়ে তুলতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং শুধু একটি কর্মসূচি নয়,এটি পুলিশ ও জনগণের মধ্যে আস্থা,পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়িত্ববোধের একটি কার্যকর প্ল্যাটফর্ম। জনগণ যত বেশি সম্পৃক্ত হবে,অপরাধ দমন ও সামাজিক সম্প্রীতি রক্ষা তত সহজ হবে।পুলিশ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে। কমিউনিটি পুলিশিং এর উদ্যোগের ফলে ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক সাফল্যও অর্জিত হয়েছে।আমাদের বিশ্বাস ভবিষ্যতেও জনগণের আস্থা ও সহযোগিতার ভিত্তিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সম্প্রসারণ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হুদা সেলিম খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ,সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সদস্যরা।

সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
30 July 2026

জনগণকে সঙ্গে নিয়েই অপরাধ দমনে কাজ করছে পুলিশ: শিবচর থানার ওসি

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra