কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে সভাপতি করে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) এ কমিটি গঠন করা হয়।
এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন– বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শেখ মো. আব্দুল্লাহ মুন্সিগঞ্জ-১, কাজী রফিকুল ইসলাম বগুড়া-১, বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল-১, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া নারায়ণগঞ্জ-১, খায়রুল কবির খোকন নরসিংদী-১, কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জ-১, আল ফারুক আব্দুল লতীফ নীলফামারী-২, মাসুদ সাঈদী পিরোজপুর-১।