July 29, 2026, 5:48 am
শিরোনাম :
ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির মৃত্যুদণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সফিকুর রহমান কিরন এমপি’র কঠোর হুঁশিয়ারি বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন সিরাজগঞ্জে শালিসকে কেন্দ্র করে মারপিট মহিলাসহ আহত- ২ বাঁশখালীর বন্যাদুর্গত ৬০০ পরিবারের পাশে দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ

মাদকবিরোধী সচেতনতামূলক “টাউন হল মিটিং” অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

২৮ জুলাই ২০২৬ খ্রি. র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩, সিপিসি-১ দিনাজপুর এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে মাদকবিরোধী সচেতনতামূলক “টাউন হল মিটিং” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর মোঃ কাওসার বাঁধন, পিএসসি, কোম্পানি কমান্ডার, র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর।

এসময় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
28 July 2026

মাদকবিরোধী সচেতনতামূলক “টাউন হল মিটিং” অনুষ্ঠিত

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra