July 29, 2026, 8:58 am
শিরোনাম :
জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির মৃত্যুদণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সফিকুর রহমান কিরন এমপি’র কঠোর হুঁশিয়ারি বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন সিরাজগঞ্জে শালিসকে কেন্দ্র করে মারপিট মহিলাসহ আহত- ২ বাঁশখালীর বন্যাদুর্গত ৬০০ পরিবারের পাশে দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ইলিশসহ অন্যান্য মাছের নিরাপদ প্রজনন এবং মৎস্যসম্পদ সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ৩৬টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের নির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর ও চরশিবা পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার চরকাজল ইউনিয়নের বড় চরকাজল, উত্তর ছোট চরকাজল ও উত্তর শিবা এলাকায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মোট ৩৬টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য দপ্তর জানায়, অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জালের ব্যবহারে মা মাছ, মাছের পোনা ছাড়াও সাপ, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হচ্ছে। ফলে নদ-নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জহিরুন্নবী বলেন, “চায়না দুয়ারী ও বেহুন্দি জাল দেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব জালের মাধ্যমে নির্বিচারে মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী নিধন করা হয়, যা মৎস্য খাতে অপূরণীয় ক্ষতির কারণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে এসব অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল ও অবৈধ মৎস্য আহরণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
29 July 2026

গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra