July 29, 2026, 4:40 am
শিরোনাম :
গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার গাজীপুরে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ কাভার্ড ভ্যান সিটি কর্পোরেশনের পথে কক্সবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ! মাদকবিরোধী সচেতনতামূলক “টাউন হল মিটিং” অনুষ্ঠিত সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ নওগাঁয় ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

আমার হলো সারা, তোমার হলো শুরু

রিপোর্টার নাম :

অভিনয়  ছেড়েছেন আগেই। রাজনীতিতে যোগ দিয়ে প্রথম সুযোগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বনে গেছেন। কিন্তু সিনেমা তাকে এখনও ছাড়েনি। এই তিনি হলেন তামিল সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপাতি বিজয়। অনেক আলোচনা, সেন্সর জটিলতা, আইনী লড়াই শেষে মুক্তি পেতে যাচ্ছে তার শেষ সিনেমা ‘জন নায়াগান’। আগামী ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই ’জন নায়াগান’ নিয়ে দর্শকদের বিপুল আগ্রহ। আগাম টিকেট বিক্রিতে লাইন লেগেছে।

তবে বিজয়ের এই শেষ সিনেমার জন্য পিছিয়ে যাচ্ছে তার ছেলের প্রথম সিনেমার মুক্তি। বিজয়ের একমাত্র ছেলে জেসন সঞ্জয় তার সিনেমা ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন পরিচালনা দিয়ে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সিগমা’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৩১ জুলাই। কিন্তু বাবার শেষ ছবির বিপুল প্রচারে আড়ালে পড়ে যেতে পারে ছেলের প্রথম পরিচালিত ছবি। তাই সিগমার মুক্তি আগস্টে পিছিয়ে নেয়া হয়েছে। বাবার শেষ ছবি, ছেলের প্রথম ছবি! এ যেন রিলে রেসের ব্যাটন হস্তান্তর। সিনেমার পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা।

চলচ্চিত্র পরিবারে জন্ম, বাবা সুপারস্টার; তবে জেসন সঞ্জয় হুট করে পরিচালনায় আসেননি। নিজেকে স্টার কিড হিসেবে গড়ে তোলেননি জেসন। বরং বাবা মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের নাম থেকে বাবার নামের আদ্যাক্ষর ‘ভি’ সরিয়ে মায়ের নামের আদ্যাক্ষর ‘এস’ যুক্ত করেছেন। জেসন পরিচিত হতে চান নিজের যোগ্যতায়, নিজের কাজ দিয়ে। জেসন কানাডার টরন্টো ফিল্ম স্কুল থেকে ফিল্ম মেকিংয়ের ওপর ডিপ্লোমা করেছেন। এরপর লন্ডনের সেন্ট্রাল ফিল্ম স্কুল থেকে চিত্রনাট্য লেখার ওপর স্নাতক ডিগ্রি নেন। তার মানে বুঝে শুনে আটঘাট বেধেই মাঠে নেমেছেন জেসন।

জেসনের প্রথম সিনেমা সিগমা মূলত একটি হাই-এনার্জি অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং ক্রাইম-কমেডি ধাঁচের ড্রামা। জেসন সঞ্জয়ের ভাষ্যমতে, সিনেমাটি সমাজের বেঁধে দেওয়া নিয়ম ভেঙে নিজের পথ নিজে বেছে নেওয়া এক নিঃসঙ্গ নেকড়ে বা ‘সিগমা মেল’এর চেতনাকে উদযাপন করে।

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রোডাকশন হাউস লাইকা প্রোডাকশনের ব্যানারে সিগমা প্রযোজনা করেছেন জিকেএম তামিল কুমারন। এই হাউস থেকেই অভিনয়েও অভিষেক হতে পারে জেসনের। এখন চলছে চিত্রনাট্য খোঁজার পালা।

সিগমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা সন্দীপ কিষাণ, তার বিপরীতে আছেন ফারিয়া আবদুল্লাহ। এছাড়া রাজু সুন্দরম, সম্পথ রাজ, শিব পণ্ডিত, আনবু থাসান, যোগ জাপি, শীলা রাজকুমারসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এস থামান, ক্যামেরায় ছিলেন কৃষ্ণন বসন্ত। ২০২৩ সাল থেকে শুরু হয়ে তামিলনাড়ু এবং থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে শ্যুটিং শেষে তৈরি হয় সিগমা।

জেসনের সাথে কাজ করার চমৎকার অভিজ্ঞতার কথা বলেছেন তার টিমের সদস্যরা। সুপারহিট ‘দ্য গার্লফ্রেন্ড’এর সিনেমাটোগ্রাফার কৃষ্ণন বসন্ত বলেছেন, জেসন অত্যন্ত গোছানো একজন মানুষ। ফিল্মি পরিবার থেকে এলেও তিনি চলচ্চিত্র নির্মাণের ওপর প্রাতিষ্ঠানিক পড়াশোনা করার পেছনে শ্রম দিয়েছেন। তার সাথে যোগাযোগ ছিল একদম নিখুঁত এবং মনেই হয়নি যে আমি কোনো প্রথম পরিচালকের সাথে কাজ করছি।

অভিনেতা সন্দীপ কিষাণও তার পরিচালক জেসন সঞ্জয়ের প্রশংসা করে তাঁকে ‘অত্যন্ত কঠোর পরিশ্রমী’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তার থেকে ধৈর্যশীল হওয়ার অনেক কিছু শেখার আছে, যা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। ২৫ বছর বয়সী একজন মানুষের জন্য পরিচালনা করার সময় এতটা ধৈর্যশীল, শান্ত এবং নিজের চাওয়া সম্পর্কে স্পষ্ট থাকাটা সত্যিই চমৎকার ছিল। বর্তমান প্রজন্ম চলচ্চিত্রের গল্প বলার ধরণকে কীভাবে দেখে, এটি ছিল তারই একটি উদাহরণ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
14 July 2026

আমার হলো সারা, তোমার হলো শুরু

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra