July 31, 2026, 6:05 pm
শিরোনাম :
দারিদ্র্য আর একাকিত্ব জয় করে চ্যাম্পিয়ন সাঁওতাল কিশোরী, অবশেষে খুঁজে পেল মাকে ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৩০ পেরিয়ে এসএসসি ’৯৬ ব্যাচের বিভিন্ন জেলার বর্ণাঢ্য বন্ধু উৎসব সিরাজগঞ্জে !! হিমঘরে পড়ে রয়েছে প্রায় ৫ বছর ধরে ভারতীয় নাগরিকের মরদেহ বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও দৈনিক স্বদেশ বিচিত্রা বিভাগীয় প্রথম মাসিক মিটিং আজ অনুষ্ঠিত ডেভিড ইমন গ্রেপ্তারে চট্টগ্রাম জেলা পুলিশের বড় সাফল্য কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে লাশের পরিমান

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলে ছিলেন পারডিউ ইউনিভার্সিটি ফোর্ট ওয়েইনের অধ্যাপক ড. আহমেদ মুস্তাফা এবং অবার্ন ইউনিভার্সিটির কলেজ অব এগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস। অধ্যাপক ড. আহমেদ মুস্তাফার উদ্যোগ ও সমন্বয়ে এ সফরের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাকৃবির মৎস্য অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ।
অতিথিদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অর্জিত বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ২০২৫ ও ২০২৬ সালে টাইমস হায়ার এডুকেশন (THE), WURI এবং QS-এর বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষকবান্ধব নতুন ফসলের জাত ও প্রযুক্তি উন্নয়নে গৃহীত উদ্যোগ ও সাফল্যের কথাও তুলে ধরেন।
বৈঠকে গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং কৃষি, মৎস্য ও জলজ প্রাণিস্বাস্থ্য বিষয়ে অংশীদারিত্ব জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধ্যাপক ড. আহমেদ মুস্তাফা এবং সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, অবার্ন ইউনিভার্সিটি এবং পারডিউ ইউনিভার্সিটি ফোর্ট ওয়েইনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
প্রস্তাবকে স্বাগত জানিয়ে উপাচার্য আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা জ্ঞান বিনিময়, গবেষণা ও উদ্ভাবনকে আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎ শেষে উপাচার্য আগত অতিথিদের স্মারক উপহার প্রদান করেন।
পরে সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ, আধুনিক গবেষণাগার এবং মৎস্য অনুষদ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো, গবেষণার মান এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
30 July 2026

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra