নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ, ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে সাতজনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৭ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার তারোয়া, জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা ও হাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। এ সময় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাস নরসিংদীর ম্যানেজার আহমাদউল্লাহ।অভিযান চলাকালে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে পৃথক সাতটি মামলায় সাতজনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি অবৈধ সংযোগের ফলে গ্যাস সরবরাহ ব্যবস্থায় নানা ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। এসব অনিয়ম ও অবৈধ কার্যক্রম বন্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















